গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভোক্তা অধিকার
গাজীপুরের টঙ্গীতে খাবারের হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
রংপুরে ফল, মুরগি, মাছ ও মুদি পণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সংস্থার উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জে একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সদর উপজেলার সুখবাসপুর এলাকায় এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বেনাপোল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজিজ মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শরিয়তপুর জেলার আংগারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।